বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রামিসাকে নিয়ে যা বললেন আজহারী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ১২:০২ এএম

রামিসাকে নিয়ে যা বললেন আজহারী

মিজানুর রহমান আজহারী

মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ ধরনের অপরাধ শুধু প্রচলিত আইনই ভঙ্গ করে না, বরং মানবতাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। তার এই মন্তব্য মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

তিনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।পোস্টে তিনি লিখেছেন, একটি কন্যা শিশুর এমন করুণ বিদায় পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই বিচার কেবল আইনি প্রক্রিয়ার বিষয় নয়, এটি গোটা মানবতার দাবি। 

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি হিসেবে সামনে এসেছে। তিনি মনে করেন, অপরাধ নির্মূলে বিদ্যমান কাঠামোর বাইরে গিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।রামিসা হত্যায় জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জোরদার হচ্ছে।

গত মঙ্গলবার পল্লবীর একটি ভবনের ফ্ল্যাটের খাটের নিচ থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে সোহেল নিজের অপরাধের দায় স্বীকার করেছে।