বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা ও কুশল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৮, ২০২৬, ০৮:১২ পিএম

দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা ও কুশল

জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সায়েদুল আশরাফ কুশল তাঁদের দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেওয়া এই যৌথ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।দীর্ঘ প্রায় ২০ বছরের পারিবারিক পথচলার পর তাঁরা নিজেদের শান্তিপূর্ণভাবে আলাদা করে নেওয়ার এই যৌথ পদক্ষেপ নিয়েছেন।

ফেসবুক পোস্টে ডা. সুষমা রেজা উল্লেখ করেছেন যে, অনেক চিন্তাভাবনা এবং দীর্ঘ আত্মসমালোচনার পরেই তাঁরা এই কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। শৈশব বা খুব অল্প বয়সে শুরু হওয়া এই দীর্ঘ পথচলায় তাঁরা একটি সুন্দর পরিবার গড়ে তুলেছেন এবং সন্তানদের একসাথে বড় করেছেন। জীবনের অসংখ্য সুখ-দুঃখ, সংগ্রাম ও অমূল্য স্মৃতি এই দীর্ঘ সময়ে তৈরি হয়েছে যা সবসময় তাঁদের জীবনের একটি বিশেষ অংশ হয়ে থাকবে। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেদের সম্পর্কের পরিবর্তনের বিষয়টি গভীরভাব উপলব্ধি করেই তাঁরা এই সম্মানজনক বিদায়ের পথ বেছে নিয়েছেন।

এই চিকিৎসক দম্পতি তাঁদের জীবনের এই কঠিন রূপান্তরের সময়ে সাধারণ মানুষের কাছে বিশেষ সংবেদনশীলতা ও সহমর্মিতা কামনা করেছেন। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে কোনো প্রকার অনুমান, ভুয়া গুজব বা অহেতুক বিচার-বিশ্লেষণ না করার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে পরিবারের ঘনিষ্ঠজনদের প্রতি সন্তানদের সামনে এই সংবেদনশীল বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনা না করার তাগিদ দেওয়া হয়েছে, যাতে করে তারা এই নতুন বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নিতে পারে। পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা ও শান্ত গ্রহণযোগ্যতা বজায় রেখেই তাঁরা এই ২০ বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টানছেন বলে পোস্টে জানানো হয়েছে।