জুলাই ২২, ২০২৬, ১২:৪২ পিএম
সাতক্ষীরা-চার আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হওয়া আলোচিত গোপন ভিডিও কেলেঙ্কারির ঘটনায় এবার মুখ খুলেছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি এই ঘটনায় ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছেন এবং পুরো বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ওই পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, চাকরিপ্রার্থী এক তরুণীর অসহায়ত্বের সুযোগ নিয়ে কোনো ক্ষমতাবান ব্যক্তির পক্ষ থেকে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হয়ে থাকলে তা অত্যন্ত গুরুতর অপরাধ।
তিনি লেখেন, এই ঘটনা কেবল একটি সাধারণ কেলেঙ্কারি নয়, বরং ক্ষমতার জোর খাটিয়ে অসহায় মানুষের ওপর শোষণের সম্ভাবনা রয়েছে। সংসদ ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উচিত এই অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখা এবং সত্যতা প্রমাণিত হলে যথাযথ সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
এদিকে এই ভিডিও ফাঁসের ঘটনার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রকাশিত খবরের সত্যতা ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে দলীয় শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্যক্তিগত ভিডিওর এই বিতর্কিত পরিস্থিতি এখন দেশের প্রধান রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন