রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

৯ বিয়ে করেছে মিসবাহ , নেই কোনো কাবিননামা ও রেজিস্ট্রেশন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০৫:৪০ পিএম

৯ বিয়ে করেছে মিসবাহ , নেই কোনো কাবিননামা ও রেজিস্ট্রেশন

ছবি : সংগৃহীত

যৌতুক নিরোধ আইনে দায়ের করা একটি মামলায় আলোচিত ইসলামি বক্তা মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই সমন জারি করেন। বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হলে আদালত অভিযোগ আমলে নিয়ে এই নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এবিএম ইবরাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার নালিশি অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের মে মাসে শরিয়াহ অনুযায়ী মিসবাহর সঙ্গে বাদীর বিয়ে হয় এবং তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। বাদীর দাবি, বিয়ের সময় একাধিক বিয়ের তথ্য গোপন করা হয়েছিল। 

অভিযোগে আরও বলা হয়, মাওলানা মিসবাহ এখন পর্যন্ত মোট নয়টি বিয়ে করেছেন, যার মধ্যে অনেকগুলোরই কোনো কাবিননামা বা নিবন্ধন নেই। ধর্মীয় ওয়াজ মাহফিলের আড়ালে তিনি বিভিন্ন নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক তৈরি করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

আইনজীবী জানান, বাদী পূর্বে থানায় মামলা করতে গিয়েছিলেন, তবে আইনি পরামর্শ অনুযায়ী পরবর্তীতে আদালতে নালিশি মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। পরবর্তী শুনানির দিন আসামি আদালতে হাজির হয়ে এ বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করবেন বলে আশা করা যাচ্ছে। মামলাটি দায়েরের পর থেকেই আইনি অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।