রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১০:৩২ পিএম

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড

ছবি - সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকে পেজটির নিয়ন্ত্রণ আর ব্যাংক কর্তৃপক্ষের হাতে নেই। ব্যাংকের জনসংযোগ দফতর এই খবর নিশ্চিত করেছে।জনসংযোগ দফতর জানিয়েছে, ভোর ৫টা থেকে ৬টার দিকে হ্যাকাররা পেজটির নিয়ন্ত্রণ নেয়।

পেজটি উদ্ধারের জন্য ব্যাংকের আইটি টিম বর্তমানে জোরেশোরে কাজ করছে।পেজটির নিয়ন্ত্রণ নেওয়ার পর হ্যাকাররা নিজেদের পরিচয় দিয়েছে 'MS 407X' নামে। তারা দ্রুত পেজের কাভার এবং প্রোফাইল পিকচার পরিবর্তন করে ফেলেছে।নিয়ন্ত্রণ নেওয়ার পর হ্যাকাররা পেজটিতে বিভিন্ন পোস্ট দেয় এবং আগের কিছু পোস্ট সরিয়েও ফেলে। এই প্রতিবেদন লেখার সময় ফেসবুক প্ল্যাটফর্মে ব্যাংকটির অফিসিয়াল পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সাইবার হামলার এই ঘটনাটি ব্যাংকের গ্রাহক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এটি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।