অক্টোবর ২১, ২০২৫, ১০:৩১ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “নির্বাচনটা আমরা চাই, কারণ নির্বাচন ছাড়া জুলাইয়ের সংস্কারটা ধরে রাখা যাবে না। এ দুটো একসঙ্গেই জড়িয়ে আছে।” তবে, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “বাস্তবতাটা হচ্ছে, এই মুহূর্তে মাঠে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নাই।”সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো-তে অংশ নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
সারোয়ার তুষার বলেন, “প্রশাসন বা পুলিশ প্রশাসন কি সবসময় নিরপেক্ষভাবে কাজ করছে? তারা হয়তো জনগণের পক্ষে থাকতে চায়, কিন্তু অনেক সময় রাজনৈতিক চাপের কারণে তারা পারছে না। বাংলাদেশের পুলিশের সক্ষমতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু পুলিশ সবসময় তাকিয়ে থাকে ক্ষমতায় যারা আছেন, তাদের ইনটেনশন বা ইচ্ছার দিকে।”
অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতির সমালোচনা করে তিনি বলেন, “সরকার প্রচুর ফাঁকা কথা বলে। প্রধান উপদেষ্টা কিছুদিন পর পর এসে বলেন, স্মরণকালের সেরা নির্বাচন করব। আরেকদিকে ইসি আগারগাঁওয়ে বসে বিভিন্ন জনের সঙ্গে মতবিনিময় করেন। কিন্তু নির্বাচনের জন্য যে মূল কাজ, তা-ই তো হচ্ছে না।”
তিনি সুনির্দিষ্ট অভিযোগ তুলে বলেন, “টপ টেরর সন্ত্রাসীরা সব এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা এলাকায় মাদকের সয়লাব। এই লোকগুলোই ইলেকশনে ভোট রিগিং করবে। এদেরকে ধরা হচ্ছে না কেন? অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না কেন?”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন