সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে : জিল্লুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১২:২৬ পিএম

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, যদিও জুলাই অভ্যুত্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের ভূমিকা ছিল, কিন্তু ইতিমধ্যেই তারা বেশ কিছু ভুল করেছে। এই ভুলগুলোর জন্য তাদের আরও অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে।নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি মন্তব্য করেন, “তাদের ঠিকঠাক রাজনীতি করা উচিত।

রাজনীতি নিয়ে জনগণের সামনে হাজির হওয়া উচিত এবং সময় নেওয়া উচিত। অন্যের পেটের মধ্যে ঢুকে পড়লে কোনোদিন এই দলটি দাঁড়াবে না।”এনসিপির ভুল: জিল্লুর রহমান বলেন, দেশের মানুষ গত এক বছরে এনসিপির নেতারা বিএনপির সম্পর্কে কী বলেছেন, তা শুনেছে। বড় বড় নেতারা উদার হয়ে সেটা ভুলে যেতে পারলেও, কর্মীরা তা ভোলে না।জামায়াত-বিএনপি জোট: তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির ‘আন্ডারস্ট্যান্ডিংয়ের’ কথা শোনা যাচ্ছে এবং জামায়াত এই বিষয়ে উৎসাহী।

কিন্তু জিল্লুর রহমানের মতে, এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি বিএনপি করে ফেলে, সেটা বিএনপির জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হবে।জিল্লুর রহমান মনে করেন, বিএনপি দেশে ইতিমধ্যেই একটি আবহ তৈরি করতে পেরেছে। তিনি বলেন, তারা যেহেতু মুক্তিযোদ্ধার দল এবং প্রকৃত অর্থেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ, সেই চেতনাকে তারা ধারণ করে এবং কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা আন্ডারমাইন করে না বা করবে না।

তিনি পরামর্শ দেন, বিএনপি একটি মধ্যমপন্থার রাজনীতি করছে। এই ধারাটা ধরে রাখতে পারলে ভবিষ্যৎটা আসলে বিএনপির। তিনি বিশ্বাস করেন, এই ধারা বজায় রাখলে বিএনপি সব মহলে, সব শ্রেণির সমর্থন পাবে।