নভেম্বর ২২, ২০২৫, ০৩:২৩ পিএম
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মন্তব্য করেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়। এর ফলে সংবিধান নির্বাচক হয়ে যায় এবং মানুষের আশা ধ্বংস হয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।প্রধান বিচারপতি বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার এই সময়ে বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয়—এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার এক কঠিন সংগ্রাম।
জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে উদ্দীপ্ত হয়নি। বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও জনসাড়া—এই তিনটি গুণ জনমানসে প্রধান সুর হয়ে উঠেছিল।
প্রধান বিচারপতি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরে গৃহীত সংস্কার রোডম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে একটি আধুনিক, নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন