ডিসেম্বর ৭, ২০২৫, ০২:১৭ পিএম
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় আবারো রাস্তায় নামছে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে শিক্ষাভবন অবরোধ কর্মসূচিতে নামার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে শিক্ষা ভবনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
শিক্ষার্থীরা এখন নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন এবং জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই তারা একযোগে শিক্ষা ভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়' নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে।
একই সাথে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। কিন্তু এর পরও অধ্যাদেশের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সারাদেশের অন্যতম বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা আবারো আন্দোলনে নামছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন