ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:২৪ পিএম
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিশেষ শোক বইয়ে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের তিন প্রভাবশালী উপদেষ্টা।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা এই শোকবার্তা লিপিবদ্ধ করেন।
শোক বইয়ে স্বাক্ষর করা তিন উপদেষ্টা হলেন—আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
তাঁরা ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।উপদেষ্টাদের উপস্থিতির সময় সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
তিনি উপদেষ্টাদের স্বাগত জানান এবং শোকাতুর পরিবেশে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল থেকেই গুলশান কার্যালয়ে বিশেষ শোক বই খোলা হয়েছে, যেখানে দেশি-বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন