সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

জাতীয় ডেস্ক

মে ৫, ২০২৬, ০৯:০৩ পিএম

দেশে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

ছবি - সংগৃহীত

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি।সম্মেলনে জেলা প্রশাসকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান উল্লেখ করেন, জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন ডিসিরা। সেনাবাহিনী পাশে থাকলেও নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব পুরোপুরি জেলা প্রশাসকদের ওপরই ছিল।

এর আগে দেশে নির্বাচন নিয়ে এক ধরনের আশা-নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানান তিনি। অনেকেই বলেছিলেন, নির্বাচন হবে না। এই ধারণা ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনাকে বড় অর্জন হিসেবে আখ্যা দেন সেনাপ্রধান।

সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব বলে মনে করেন তিনি।ডিসিদের উদ্দেশে তিনি আরও জানান, যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে জানালে তাৎক্ষণিকভাবে সহায়তা পাওয়া যাবে। 

দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও সেখানে বক্তব্য রাখেন।