সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বাগানের মতো : বিদ্যুৎমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৫:২৬ পিএম

বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বাগানের মতো : বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদ মূলত একটি বাগানের মতো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (১৬ মে) সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত ‘বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখানে তিনি রাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্তিমূলক সংস্কারের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে স্থানীয় সংগঠনগুলো।ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশি। এই ধারণাই মূলত বাংলাদেশি জাতীয়তাবাদ। 

এখানে সব ধরনের ফুল ফুটবে, এমনকি বনফুল ও ঘাসফুলও বাদ যাবে না। রাষ্ট্রনায়ক তারেক রহমান এখন সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ gড়ার প্রচেষ্টা চালাচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য সন্তানের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাধীনতার পর দেশের প্রধান জাতিগত পরিচয় নিয়ে একটি বড় দ্বন্দ্ব তৈরি হয়েছিল বলে জানান এই মন্ত্রী। তিনি বলেন, মানচিত্রে বসবাসকারী বাঙালিদের জনসংখ্যা সবচেয়ে বেশি হলেও সাঁওতাল, মুণ্ডা, হাজং, চাকমা ও মারমাসহ আরও অনেক নৃ-গোষ্ঠীর মানুষ এখানে রয়েছে। তৎকালীন নেতারা সবাইকে জোর করে ‘বাঙালি’ হতে বলায় পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হয়েছিল। সেই দীর্ঘমেয়াদি অশান্তি এখনো সেখানে বিরাজমান।

মিলনমেলার এই অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলিশ সফল সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সেখানে অংশ নেন।