রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রামিসা ধর্ষণ ও হত্যা সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন

জাতীয় ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৫:২৫ পিএম

রামিসা ধর্ষণ ও হত্যা সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন

আদালত প্রাঙ্গণ

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান এই চার্জশিট জমা দেন। 

আদালত আগামী ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছেন।কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়।ফরেনসিক রিপোর্টে হত্যার আগে শিশুটিকে ধর্ষণের অকাট্য প্রমাণ মিলেছে। 

রিপোর্টে উল্লেখ করা হয়, ঘটনার দিন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করার পাশবিক ঘটনাটি ঘটে। এর আগে সিআইডি থেকে ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে।আইন ও বিচার বিভাগ থেকে আইনজীবী আজিজুর রহমান দুলুকে মামলাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রধান আসামি সোহেল রানা এর আগে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেখানে অপরাধের ভয়াবহতা ফুটে উঠেছে। দুই আসামিকে বর্তমানে কারাগারে রাখা হয়েছে এবং জুনের প্রথম দিন থেকে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।