বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৬:৩৬ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

ঢাকার বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এটি ছিল প্রণয় ভার্মার বিদায়ী কূটনৈতিক কার্যক্রমের অংশ।সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। চার বছরের দায়িত্ব পালন শেষে নতুন দায়িত্বে যোগ দেওয়ার প্রাক্কালে হাইকমিশনার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

প্রধানমন্ত্রীও তার দায়িত্ব পালনকালে কূটনৈতিক অবদানের জন্য ভারতীয় দূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয়েও এসময় কথা হয়।