মে ২৪, ২০২৬, ১১:২৪ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এই প্রত্যাশার কথা জানান।
বিচারের মুখোমুখি করার লক্ষ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন বলে সরকার মনে করে।আইনানুগ প্রক্রিয়ায় এই প্রত্যর্পণ সম্পন্ন হবে বলে আশা মন্ত্রীর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে অনেক আগেই প্রত্যর্পণের জন্য বারবার চিঠি পাঠানো হয়েছে। দুই দেশের বিদ্যমান বন্দি বিনিময় ও প্রত্যর্পণ চুক্তির বিধান মেনেই তাকে ফেরত পাওয়ার আশা করছে সরকার। শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হোন, সেটিই বর্তমান সরকারের লক্ষ্য।
এ বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।সালাহউদ্দিন আহমদ আরও জানান, সরকারের পক্ষ থেকে আইনানুগ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাড়া না পাওয়া গেলেও সরকার প্রত্যাশা ছাড়ছে না। বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সরকারের আইনি ও নৈতিক দায়িত্ব হিসেবে দেখছেন তিনি।
নির্ধারিত পথেই এই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন