মে ২৫, ২০২৬, ১০:৫৮ এএম
মেট্রোরেল যাত্রীদের জন্য আজ থেকে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের সুবিধা চালু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে। আজ দুপুরে ফার্মগেট মেট্রোস্টেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীসাধারণের সুবিধার্থে এই ছাড় সুবিধা কার্যকর করা হয়েছে।সুবিধা পেতে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের কাউন্টারে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে বয়স যাচাই করতে হবে। ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেনরা এই ছাড়ের আওতায় থাকবেন।
একইভাবে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সুবর্ণ পরিচয়পত্র দেখিয়ে ২৫ শতাংশ ছাড় গ্রহণ করতে পারবেন।শুধুমাত্র একক যাত্রা টিকিটের ক্ষেত্রেই এই বিশেষ ছাড় প্রযোজ্য হবে।
ডিএমটিসিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসেবামূলক কাজের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিদিন মেট্রো ব্যবহারকারী বিশেষ এই যাত্রীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করাই এর মূল লক্ষ্য।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের সহযোগিতা কামনার পাশাপাশি পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে।নির্দিষ্ট পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমেই কেবল এই সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন