শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

বিশ্বের ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৮:৫০ পিএম

বিশ্বের ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ৯৬তম। আগের তালিকায় বাংলাদেশ ছিল ৯৫তম স্থানে। হেনলি অ্যান্ড পার্টনার্সের মে মাসে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৬টি দেশে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।

ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় রয়েছে বার্বাডোজ, ভুটান, কম্বোডিয়া, ফিজি, জ্যামাইকা, কেনিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও সেশেলস। 

এছাড়া বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভানুয়াতু, সামোয়া, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জিবুতি ও মাদাগাস্কারসহ আরও কয়েকটি দেশে প্রবেশের সুযোগ রয়েছে। কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমে প্রবেশের সুবিধা পান বাংলাদেশিরা, যা ভ্রমণের প্রক্রিয়াকে সহজ করে তুলেছে।বৈশ্বিক পাসপোর্ট শক্তির তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। সুইডেন রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ডসহ ইউরোপের একাধিক দেশ রয়েছে, যারা দীর্ঘদিন ধরেই এই তালিকার ওপরের দিকে অবস্থান করছে।