আগস্ট ২, ২০২৬, ১০:৩৭ পিএম
জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সরকার সেভাবেই তা বাস্তবায়ন করবে এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। রোববার বিকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
জুলাই গণঅভ্যুত্থান ছিল সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের একটি ঐতিহাসিক ঘটনা।ড. মাহদী আমিন বলেন, শহীদদের স্বপ্ন দেখা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
দীর্ঘ ষোল বছরের ফ্যাসিবাদী শাসনের প্রভাব দ্রুত দূর করে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন