শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৪:৩৭ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।উগ্রবাদ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে বলে জানান তিনি।

পুলিশের নিরাপত্তা জোরদার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পুলিশের একটি স্বাভাবিক প্রক্রিয়া বা প্র্যাকটিস। টহল বা ডিউটির সময় কেউ যেন দায়িত্বে অবহেলা না করেন, তার জন্য নিয়মিতই সতর্ক করা হয়। 

এটিকে অন্য কোনোভাবে দেখার কোনো অবকাশ নেই বলে তিনি স্পষ্ট করেন।নিষিদ্ধ রাজনৈতিক দলের অপতৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, তারা মাঝেমধ্যে বিদেশ থেকে সামাজিক মাধ্যমে উঁকিঝুঁকি মারলেও মাঠে কোনো প্রভাব ফেলার ক্ষমতা তাদের নেই।