শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ১০:৩১ পিএম

পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

রাজশাহী ও ঝালকাঠি জেলাসহ পুলিশের এসপি পদের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই রদবদলের আদেশ জারি করা হয়েছে।

এর আগে মোহাম্মদ বদরুল আলম মোল্লা চলতি বছরের জুলাই মাসে ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান এবং যোগদানের অল্প সময়ের মধ্যেই তাকে ঢাকায় প্রত্যাহার করা হয়। এরপর নতুন আদেশে এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠিতে পদায়ন করা হয়েছে।

এছাড়া রাজশাহীর পুলিশ সুপার নাঈমুল হাছানকে অপরাধ তদন্ত বিভাগে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মামুন অর রশিদকে রাজশাহীতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে জানানো হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।