শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল রাষ্ট্রপতি পদের নির্বাচন

জাতীয় ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ১০:১০ এএম

দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল রাষ্ট্রপতি পদের নির্বাচন

ছবি : সংগৃহীত

দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর দেশের রাষ্ট্রপতি পদে একটি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের সংসদ কক্ষে এই রাষ্ট্রপতি পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এই নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।  আগামীকাল দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংসদ কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। সংসদ সদস্যগণ নির্দিষ্ট ব্যালট পেপারে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিনশত উনপঞ্চাশ জন।  ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষেই ব্যালট গণনা শুরু হবে। গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে এবং পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। ১৯৯১ সালের পর এই প্রথম রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় রাজনৈতিক মহলে নির্বাচনটি বিশেষ তাৎপর্য বহন করছে।