বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ ৩ টি বিল উত্থাপিত

জাতীয় ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ১০:০৫ পিএম

জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ ৩ টি বিল উত্থাপিত

ছবি : সংগৃহীত

মানবাধিকার সুরক্ষা, ব্যক্তি-স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিদ্যমান আইনি কাঠামো সংশোধনের উদ্দেশ্যে জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ‍‍`গুম প্রতিরোধ ও প্রতিকার বিল‍‍` এবং ‍‍`জাতীয় মানবাধিকার কমিশন বিল‍‍` বিশেষভাবে উল্লেখযোগ্য।বৃহস্পতিবার জাতীয় সংসদের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা এই বিলগুলো আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‍‍`গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬‍‍` সংসদে উত্থাপন করেন। এর মাধ্যমে গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি প্রদান এবং ভুক্তভোগী পরিবারের আইনি প্রতিকার নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। 

এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ২০০৯ সালের পুরোনো আইন রহিত করে নতুন ‍‍`জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬‍‍` এবং বিদ্যমান ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’ সংশোধনের জন্য ‍‍`ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬‍‍` সংসদে উপস্থাপন করেন।

উত্থাপনের পর স্পিকারের নির্দেশনা অনুযায়ী বিলগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে পাঠানো হয়েছে। দেশের বর্তমান আইনগত সংস্কার ও মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে এই বিলগুলোর পাস হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।