রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৪:২৮ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি :সংগ্রহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের নানা দিক উঠে আসে। আলোচনাকালে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের ওপর আলোকপাত করা হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতি ও আঞ্চলিক সংকটের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতি বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মুসলিম উম্মাহর পারস্পরিক সংহতি ও ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উভয় দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।