বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাভারে এসআই হত্যা: আসামিদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৩:৩৮ পিএম

সাভারে এসআই হত্যা: আসামিদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সংগৃহীত ছবি

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মো. আলতাফ হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই কড়া নির্দেশনা দেন তিনি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনার কথা নিশ্চিত করা হয়।

হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়েছে।

সাভারের আমিনবাজার এলাকায় দায়িত্ব পালনকালে এসআই আলতাফ হোসেন সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় না দিয়ে দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।