মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সফর ঘিরে উত্তেজনা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সফর ঘিরে উত্তেজনা

ছবি - সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরকে ঘিরে সেখানকার বাংলাদেশ কমিউনিটিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সোমবার (২২ সেপ্টেম্বর) তার আগমনের আগেই মুখোমুখি অবস্থান নেয় বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকরা।

ড. ইউনূসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি ও তাদের সমমনা সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরে ব্যাপক প্রস্তুতি নেন। একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো ‘যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ’ স্লোগানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।

দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে জেএফকে বিমানবন্দরে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।

এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই তাদের নিজ নিজ অবস্থান থেকে ড. ইউনূসের সফরকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক বার্তা তুলে ধরতে চাইছে।