সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ড. ইউনূসের ৭ সুপারিশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৪২ পিএম

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ড. ইউনূসের ৭ সুপারিশ

ছবি - সংগৃহীত

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ৭ দফা সুপারিশ তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব সুপারিশ উত্থাপন করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন।ড. ইউনূস তার বক্তৃতায় রোহিঙ্গা সংকটকে একটি বৈশ্বিক মানবিক সমস্যা হিসেবে অভিহিত করেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি এই সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান।

১. রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা। ২. মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টির মাধ্যমে প্রত্যাবাসন শুরু করা। ৩. রাখাইন স্থিতিশীলকরণে আন্তর্জাতিক সমর্থন ও পর্যবেক্ষণ উপস্থিতি নিশ্চিত করা।

৪. রাখাইন সমাজে রোহিঙ্গাদের টেকসই সংহতকরণের জন্য আস্থা বৃদ্ধি কার্যক্রম হাতে নেওয়া। ৫. যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার জন্য দাতা তহবিল সম্পূর্ণ করা। ৬. দায়মুক্তি ও পুনঃস্থাপন ন্যায়বিচার নিশ্চিত করা এবং নরকো-অর্থনীতি ভেঙে দেওয়া। ৭. সীমান্ত-পারাপার অপরাধ প্রতিরোধ করা।