শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

বিশ্বের যেখানেই থাকুন, প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন: সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ০১:১৬ পিএম

বিশ্বের যেখানেই থাকুন, প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন: সিইসি

ছবি - সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মন্তব্য করেছেন যে, বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি এটিকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন।

মঙ্গলবার রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।সিইসি বলেন, প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগকে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে। এর জন্য খুব শিগগির ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে।

রেজিস্ট্রেশন: প্রবাস থেকে ভোট দিতে হলে অবশ্যই ‘আউট অব কান্ট্রি ভোটিং’-এ রেজিস্ট্রেশন করতে হবে। ২. অ্যাপ ডাউনলোড: মোবাইল ফোনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপের মধ্যে একটি ইনস্ট্রাকশনাল ভিডিও থাকবে, যা প্রতিটি ধাপে নির্দেশনা দেবে।

৩. প্রয়োজনীয় তথ্য: রেজিস্ট্রেশনের সময় প্রবাসীদের এনআইডি কার্ড, পাসপোর্ট ডিটেইলস এবং প্রবাসে বর্তমান ঠিকানা দিতে হবে। ৪. শনাক্তকরণ: অ্যাপসের মাধ্যমে ফেস আইডেন্টিফিকেশন এবং লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। ৫. ব্যালট পেপার: এই কাজগুলো করার পরে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবাসের ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, কমিশন সর্বশক্তি দিয়ে নির্বাচনকে নিরপেক্ষভাবে পরিচালনা করতে চায় এবং এই উদ্যোগ সেই লক্ষ্যেরই একটি অংশ।