রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

আসছে টানা ৩ দিনের ছুটি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১২:০২ পিএম

আসছে টানা ৩ দিনের ছুটি

চলতি বছর শেষ হতে এখনো আরও বাকি দুই মাসের বেশি সময়। এই সময়ের মধ্যে একটি ছুটি পড়েছে এমন দিনে, যার সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় চাকরিজীবীরা টানা ৩ দিন ছুটির স্বাদ পাবেন।সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আর দুটি সাধারণ ছুটি পাবেন চাকরিজীবীরা, তবে নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষে ডিসেম্বর মাসে রয়েছে এই দুটি ছুটি, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিছে।

চলতি বছর দুটি ছুটির মধ্যে রয়েছে:

  • বিজয় দিবস: মঙ্গলবার (১৬ ডিসেম্বর)

  • যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন: বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)

এই দুটি ছুটির মধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায়, এর সঙ্গে স্বাভাবিকভাবেই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়েছে। অর্থাৎ, চাকরিজীবীরা টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন।

এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে এ ছুটি অনুমোদন হয়। প্রেস সচিব জানান, ২০২৬ সালে মোট ছুটি ২৮ দিন হলেও, এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার হওয়ায় মূল ছুটি হবে ১৯ দিন।