নভেম্বর ৮, ২০২৫, ০৪:৫৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।ফজলে এলাহী আকবর জানান, ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমান জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে ঢাকায় আসছেন।ভূ-রাজনৈতিক কারণ এবং দেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে উল্লেখ করে ফজলে এলাহী আকবর বলেন।
তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা।”বাসভবন ও কার্যালয়: দেশে ফিরে মায়ের বাড়ির পাশেই থাকার জন্য গুলশানের ১৯৬ নম্বরের বাড়িটি প্রস্তুত করা হচ্ছে এবং ভেতরে চলছে সংস্কার কাজ। এছাড়া গুলশান ২-এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
যেখানে তারেক রহমান অফিস করবেন।বুলেটপ্রুফ গাড়ি: গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা উপদেষ্টা আশা প্রকাশ করেন, অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে।
জানা যায়, দেশে ফেরার আগে চলতি মাসেই তারেক রহমানের ওমরাহ পালনে সৌদি যাওয়ার কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতিতে নির্বাচনের পরে তিনি ওমরাহ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন