সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব;মির্জা ফখরুল

রবিউল এহ্সান রিপন

নভেম্বর ১১, ২০২৫, ০৬:১১ পিএম

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব;মির্জা ফখরুল

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, তারা প্রতিশোধের রাজনীতি করতে চান না এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব তুলে নেবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিশোধের রাজনীতি নয়, শান্তির রাজনীতিবিএনপি মহাসচিব বলেন, "আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না।

যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সব মামলা তুলে নেব।"তিনি বলেন, "ছোট বাচ্চা-ছেলেদের গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। শান্তির রাজনীতি করতে চাই। এজন্য আমরা নির্বাচন চেয়েছি।"জামায়াত ও পিআর পদ্ধতির সমালোচনা

 

জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, "জামায়াতসহ কয়েকটা দল জোরজবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর (Proportional Representation)-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।"আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, "আর পাগলামি করবেন না। জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি।"

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।