নভেম্বর ১২, ২০২৫, ০১:২৪ পিএম
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিকে তাদের প্রধান কৌশল প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন বলে জানা গেছে।
নির্ভরযোগ্য সূত্রে দাবি করা হয়েছে, সেখান থেকেই দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে বর্তমান সরকার পতনের নীলনকশা তৈরি করা হচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি সাবেক সরকারি কর্মকর্তা ও এমপিদের নিয়ে দিল্লিতে একটি গোপন বৈঠকে অংশ নেন তিনি।
সূত্রের খবর, দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন।
তার এই বাসভবনটিকে কার্যত একটি 'ওয়ার রুম' হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই বাসাতেই সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা এবং সাবেক মন্ত্রী-এমপিদের নিয়ে গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী একটি উচ্চপর্যায়ের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন:
-
ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আকবর হোসেন।
-
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান।
-
অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।
-
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
-
সাভার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম।
-
চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও এমপি মহিউদ্দিন বাচ্চু।
-
কক্সবাজারের সাবেক এমপি ও হুইপ সাইমুম সরোয়ার কমল।
-
ফরিদপুরের সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু।
-
টাঙ্গাইলের সাবেক এমপি ছোট মনির।
বৈঠকের প্রধান তিনটি এজেন্ডা ছিল:
-
প্রথমত: সম্প্রতি 'গুম প্রসিকিউশন চার্জে' আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরবর্তী করণীয় নির্ধারণ।
-
দ্বিতীয়ত: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করা।
-
তৃতীয়ত: তৃণমূলপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিসহ দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া।
এদিকে, ঢাকার নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, এই আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মধ্যে গত ৪ নভেম্বর কথাকাটাকাটি হয়। পুতুলের বিশ্লেষণ অনুযায়ী, বৈঠকে উপস্থিত এই লোকগুলোর কারণেই হাসিনার এই পরিণতি হয়েছে। অন্যদিকে হাসিনার বক্তব্য, এদের দিয়েই পরিস্থিতি পাল্টাতে হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন