নভেম্বর ১২, ২০২৫, ০৮:৫৪ পিএম
জুলাই গণঅভ্যুত্থানসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে আগামীকাল ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটি ঘোষণা দিয়েছে, এদিন তারা রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি পালন করবে।
শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টায় ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।
মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।রাজধানীর ১৪ পয়েন্টে অবস্থান: সমাবেশ ও মিছিল শেষে রাজধানীর অন্তত ১৪টি জনাকীর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবেন শিবিরের নেতাকর্মীরা। স্থানগুলো হলো:
-
উত্তরা বিএনএস
-
খিলক্ষেত
-
বসুন্ধরা গেট
-
গাবতলী
-
মিরপুর ১০
-
ধানমন্ডি ৩২
-
সায়েন্স ল্যাব
-
শাহবাগ
-
রামপুরা
-
মহাখালী
-
গুলিস্তান
-
বাহাদুর শাহ পার্ক
-
যাত্রাবাড়ী
-
চিটাগাং রোড
শুধুমাত্র রাজধানী ঢাকাতেই নয়, দেশের প্রতিটি বিভাগীয় শহর ও জেলা শহরেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা। ছাত্রশিবিরের পক্ষ থেকে ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতাকে সব ধরনের নাশকতা ও আগুন–সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন