নভেম্বর ১৪, ২০২৫, ০৩:৩৪ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কবির আহমেদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মুগদা, সবুজবাগ ও খিলগাঁও এলাকায় এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি মুগদার মানিকনগর মডেল স্কুল মাঠ থেকে শুরু হয়ে বিশ্বরোড দিয়ে খিলগাঁও ও সবুজবাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খিলগাঁও রেলগেট সংলগ্ন জোড়পুকুর মাঠে গিয়ে এটি শেষ হয়।
শোভাযাত্রাপরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদ।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় আরও গতিশীল হওয়ার আহ্বান জানান।কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-৯ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম।শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক এস. এম. মাহমুদ হাসান, সবুজবাগ–মুগদা জোনের সহকারী পরিচালক।
মনির বিন আনোয়ার, নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠু।এছাড়া আরও উপস্থিত ছিলেন মুগদা পশ্চিম থানা আমীর মাওলানা মো. মতিউর রহমান, সবুজবাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আবদুল বারী।
খিলগাঁও উত্তর থানা আমীর মো. নাসির উদ্দিন, খিলগাঁও দক্ষিণ থানা আমীর মাওলানা মো. সাজেদুর রহমান শিবলী, খিলগাঁও পূর্ব থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান, খিলগাঁও মধ্য থানা আমীর অ্যাডভোকেট এম. এ. জে. ফারুক, সবুজবাগ পূর্ব থানা আমীর মো. রওশন জামান, মুগদা উত্তর থানা আমীর অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মুগদা দক্ষিণ থানা আমীর ইয়াকুব আলী, মুগদা পূর্ব থানা আমীর মাওলানা মো. ইসহাকসহ ঢাকা-৯ সংসদীয় এলাকার বিভিন্ন থানার সেক্রেটারি ও স্থানীয় নেতাকর্মীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন