নভেম্বর ১৯, ২০২৫, ০৮:৩৮ পিএম
জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জন নাকচ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।
দলটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তাদের কোনো সংসদীয় আসনেই প্রার্থী পরিবর্তন করা হয়নি এবং আজহারীর প্রার্থিতার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়েছে, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি।
যেসব পোস্টে দাবি করা হচ্ছিল যে, ঢাকা-৫ আসনে দলের আগের ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারীকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই তথ্যকে ভুল প্রমাণ করে জামায়াত তাদের চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে।দলের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন সাতটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বহাল রয়েছেন। প্রার্থীরা হলেনঢাকা-৪ আসনে: সৈয়দ জয়নুল আবেদীন। ঢাকা-৫ আসনে: মোহাম্মদ কামাল হোসেন। (এই আসনেই আজহারীর প্রার্থী হওয়ার গুজব ছড়িয়েছিল)। ঢাকা-৬ আসনে: ড. মো. আব্দুল মান্নান।
ঢাকা-৭ আসনে: হাফেজ এনায়েতুল্লাহ। ঢাকা-৮ আসনে: ড. মো. হেলাল উদ্দিন। ঢাকা-৯ আসনে: কবির আহমদ। ঢাকা-১০ আসনে: মো. জসিম উদ্দিন সরকার।ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এই বিবৃতির ফলে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর নির্বাচন করার বিষয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, তার অবসান হলো। মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সামাজিক মাধ্যমে এই গুজব ছড়ানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন