নভেম্বর ২০, ২০২৫, ০৪:০৪ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথে স্যালুট জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় এসেছিলেন রিকশাচালক সুজন। সেই আলোচিত মুখ এবার সক্রিয় রাজনীতিতে নামছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছেন এই রিকশা শ্রমিক।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা এবং সাহসিকতা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। সেই জনপ্রিয়তা ও ভালোবাসাকে পুঁজি করে নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সুজন।
তবে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঠিক কোন আসন থেকে লড়বেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।আহত খোকনও নিয়েছেন মনোনয়ন সুজনের আগে জুলাই আন্দোলনে মারাত্মকভাবে আহত খোকন চন্দ্র বর্মণও এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। খোকন বর্তমানে চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন। এনসিপি জানিয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ এবং আন্দোলনের লড়াকু সৈনিকদের রাজনীতিতে নিয়ে আসার অংশ হিসেবেই এই মনোনয়ন প্রক্রিয়া।
মনোনয়ন সংগ্রহের শেষ দিন আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। দলটির মুখ্য সমন্বয়ক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এনসিপি এবার তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন