বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ এনসিপির

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ০৯:০০ পিএম

ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ এনসিপির

বিবৃতিতে উল্লেখ করা হয়, আজ সকাল সাড়ে দশটার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ রিখটার স্কেলে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এই ভূমিকম্পের ফলে সারাদেশে এখন পর্যন্ত ৭ জনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর এসেছে।

এর মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারী এবং নারায়ণগঞ্জ ও নরসিংদীতে দুই জন করে মোট চারজন নিহত হয়েছেন।

এনসিপি তাদের বিবৃতিতে অপরিকল্পিত নগরায়ণের সমালোচনা করে বলেছে, অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকার মতো অন্যান্য নগরবাসীর জীবন বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।

একের পর এক অগ্নিকাণ্ডসহ দুর্যোগ কিংবা ভূমিকম্পের ঘটনা ঘটলেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি বলে তারা অভিযোগ করে।বিবৃতিতে এনসিপি পক্ষ থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভূমিকম্পের কারণ

ও ক্ষয়ক্ষতি চিহ্নিত করে অচিরেই টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবস্থাগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি অন্যান্য সহায়তা করার জন্য জোর দাবি জানানো হয়েছে। এনসিপি এই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।