নভেম্বর ২২, ২০২৫, ০৬:২৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তকে তারা ভালো চোখে দেখছেন না। তিনি মনে করেন, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
শনিবার বিকেলে চট্টগ্রামের প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরপর তিনি চট্টগ্রামের ফিরোজশাহ কলোনী এলাকার "বড় মাদ্রাসায়" একটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।পিআর বাস্তবায়নে অনঢ় জামায়াত
ডা. শফিকুর রহমান বলেন, প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিষয়ে জামায়াত এখনও অনঢ় আছে।
তিনি জানান, "আমাদের এই দাবি জনগণের স্বার্থেই, ইনশাল্লাহ জামায়াত ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করা হবে।" তিনি বলেন, তার দল জামায়াতের বিজয় নিশ্চিত করতে নয়, বরং জনগণের বিজয় নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও বলেন, তাদের এখন পজেটিভ এজেন্ডা—দেশ ও জাতির জন্য তারা কি করবেন, সেদিকেই মনোনিবেশ করছেন।দুর্নীতিমুক্তির আপসহীন যুদ্ধজামায়াতের আমির বলেন, তাদের মূল যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়া এবং দুর্নীতিমুক্ত করা।
তিনি এই যুদ্ধকে আপষহীন বলে ঘোষণা করেন এবং বলেন, "এই যুদ্ধে আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আমরা আমাদের গন্তব্যে না পৌঁছা পর্যন্ত ইনশাল্লাহ থামব না, কোন কিছু আমাদের থামাকে পারবে না।" মিডিয়াকে 'জাতির দর্পণ' আখ্যা দিয়ে তিনি বিবেককে শাণিত করে এই যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, এদেশের মালিক এদেশের জনগণ। কোনো পরিবার বা দলের কাছে দেশের রাজনীতি ইজারা দেওয়া হবে না, জনগণের হাতেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।
চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, এটি বীর চট্টলা, যা ইসলামের গেইওয়ে। একইসাথে মুক্তিযুদ্ধের ঘোষণাও হয়েছে এই এলাকায় এবং সিপাহী যুদ্ধের সময় এখানকার একটি গৌরবোজ্জল ভূমিকা ছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন