নভেম্বর ২২, ২০২৫, ০৭:৩৩ পিএম
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাড. বিলকিস জাহান শিরীনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছিল।
আজ তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বহাল থাকবেন।
এছাড়াও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য গত ৮ এপ্রিল বরিশাল অঞ্চলে যাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছিল, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদেরও স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া অন্যান্য নেতারা হলেন:
হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মো. মনির হোসেন
বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু
সহসভাপতি নুর হোসেন সুজন
সদস্য ইমরান খন্দকার
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু
মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ি
বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন
বরিশাল মহানগরের অন্তর্গত ৩০নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদ
বিএনপি সূত্র জানিয়েছে, এই প্রত্যাহারের সিদ্ধান্তটি এসব নেতার সক্রিয় রাজনীতিতে ফেরার পথ সুগম করল। এর আগেও আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও বেশ কয়েকজন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করেছিল বিএনপি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন