নভেম্বর ২২, ২০২৫, ০৯:০৯ পিএম
রাজধানীতে ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি প্রতিনিধি দল পুরান ঢাকার বংশালে যান। এ সময় নেতারা ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় জনসাধারণের সঙ্গে আলোচনা করেন।
তারা নিহত ও আহতদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করে ক্ষতিগ্রস্তদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনের প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বংশাল দক্ষিণ থানা আমির মাহবুবুল আলম ভূঁইয়াসহ মহানগরী ও চকবাজার-বংশাল জোনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, "জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি আদর্শিক ও মানবিক সংগঠন। জামায়াত যেকোনো দুর্যোগ ও দুর্দিনে সবার আগে ছুটে যায়। মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী সর্বদা সক্রিয়।"তিনি বলেন, ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার পরও সরকার কোনো পদক্ষেপ বা প্রস্তুতি গ্রহণ না করার কারণে সারাদেশে ৬০০-এর বেশি মানুষ আহত হয়েছে এবং নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি মনে করেন, প্রাকৃতিক দুর্যোগে জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ না থাকার অন্যতম কারণ হলো অতীতে ক্ষমতায় থাকা ব্যক্তিদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা।ক্ষমতায় গেলে আধুনিক দুর্যোগ ব্যবস্থার প্রতিশ্রুতিড. হেলাল উদ্দিন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সময়ের জন্য দায়িত্ব নিয়েছে, তাই সকল বিষয়ে কাজ করার পর্যাপ্ত সুযোগ হয়নি।
তবে তিনি প্রতিশ্রুতি দেন, "যদি জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, আমরা জান ও মাল রক্ষায় আধুনিক ও উন্নত প্রযুক্তিগত ব্যবস্থা নিশ্চিত করব এবং আপদকালীন সময়ে প্রতিটি মানুষের পাশে রাষ্ট্রের ছায়া হয়ে দাঁড়াব।"এদিকে, ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেন। তারা নিহতদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন