সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৮:২১ পিএম

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

ঢাকা সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছেন জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলটি অংশ নেয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার মূল বিষয়বস্তু ছিল:

জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ।

গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা।

সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।

জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা।

মিয়া গোলাম পরওয়ার ছাড়াও জামায়াতের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—

সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।