নভেম্বর ২৯, ২০২৫, ০৫:৩৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক বাস্তবতার কারণে এখনই দেশে ফেরার বিষয়ে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই বলে মন্তব্য করার পর।
এ নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ৫৭ মিনিটে প্রেস সচিব নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দেন।
তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি-নিষেধ রয়েছে কি না।এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান:এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই।"
তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন