সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরল পৌর বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত

আতিউর রহমান

ডিসেম্বর ১, ২০২৫, ০৮:১৭ পিএম

বিরল পৌর বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) বাদ এশা বিরল পৌর বিএনপি'র কার্যালয়ে পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান-এর সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম।

বিরল পৌর বিএনপি’র সহ-সভাপতি ইস্কান্দার হাসান, ওয়াহেদ আলী, শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশীদ রাজু সহ উপজেলা যুবদল, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।

বক্তাদের মধ্যে আরও ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, আনোয়ারুল ইসলাম ধলু, সদস্য নুর ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আলীম ভাকরুম।সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।