সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

উথরাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ আব্দুর রাজ্জাক

ডিসেম্বর ১, ২০২৫, ০৯:২১ পিএম

উথরাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ সকাল থেকে সর্বস্তরের জনগণকে প্রীতিভোজও করানো হয়।

আজ সোমবার (১ ডিসেম্বর) বাদ মাগরিব সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের কলেজ মাঠ প্রাঙ্গণে দিনাজপুর সদর-৩ আসনে মনোনীত প্রার্থী।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকাল থেকে ইউনিয়ন বিএনপি'র আয়োজনে কলেজ মাঠ প্রাঙ্গণে দুইটি গরু জবাই করে বিএনপিসহ সর্বস্তরের জনগণজনকে প্রীতিভোজ করানো হয়।দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন, আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা সহ জেলা ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে।