সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শীগগিরই ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৩:৫৮ পিএম

শীগগিরই ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান।মির্জা ফখরুল বলেন,

বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ও ঐক্য বজায় রাখতে হবে। চেয়ারপার্সনের সুস্থতার স্বার্থে তারা সবাই একসঙ্গে কাজ করছেন।

বিএনপি মহাসচিব আরও জানান, প্রতিদিনই দেশ-বিদেশ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনার বার্তা আসছে।