ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:১৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেছেন, এই রিটের মাধ্যমে আদালতকে ব্যবহার করা হচ্ছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) এনসিপির প্রতীক শাপলা কলির নিবন্ধন গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায়। কিন্তু এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির নিন্দা জানান তিনি।
এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আইনিভাবে ইসিকে লড়াই করতে বলেছি।"এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, "ছোট ছোট দলকে ব্যবহার করে একটি মহল কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার কাজকে ব্যহত করতে চায়।নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন:
কালোটাকার ব্যবহার: "আমরা প্রত্যাশা করি, কালোটাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে ইসি।রাজনৈতিক প্রভাব: "প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, ইসিকে সেটি দেখতে হবে।ইসির দুর্নীতি: "নির্বাচন কমিশনে এখনও অনেক দুর্নীতিবাজ অফিসার রয়ে গেছে... ডিসি-এসপির বদলির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মনে করি। নির্বাচন কমিশন নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে।"
তিনি আরও বলেন, গণভোট নিয়ে সঠিকভাবে প্রচারণা চালাতে হবে, কারণ গণভোটের প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই প্রশ্নগুলো আগে থেকেই প্রচার করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন