বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আট দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ কাল শুক্রবার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:৫৬ পিএম

আট দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ কাল শুক্রবার

পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন বিকেলে নগরীর ঐতিহ্যবাহী লালদিঘি মাঠে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই সমাবেশ বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এখানে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব অংশ নেবেন।

এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান বক্তব্য দেবেন বলে জানা গেছে।সমাবেশ থেকে আটটি দল মূলত পাঁচটি প্রধান দাবি নিয়ে আলোচনা করবে এবং সরকারের প্রতি আহ্বান জানাবে। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে— সংসদ নির্বাচনের আগেই জাতীয়ভাবে গণভোট আয়োজন করা।

আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা; অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা; আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। এই আট দলের নেতারা মনে করছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু হলে রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে এবং ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে। চট্টগ্রামের এই বিভাগীয় সমাবেশ সারা দেশে তাদের কর্মসূচির অংশ হিসেবেই আয়োজিত হচ্ছে।