সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের সুখবর দিলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:২১ পিএম

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের সুখবর দিলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যেই তিনি আসন্ন নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের জন্য সুখবর দিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রামে-গঞ্জে, শহর-বন্দর ও রাজপথে প্রচারণায় অংশ নেওয়ার কথা জানিয়েছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই ঘোষণা দেন।

তাঁর এই ঘোষণায় উপস্থিত নেতা-কর্মীরা তুমুল করতালি দেন।নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন।

আসন্ন নির্বাচন সামনে রেখে গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে, ওয়ার্ডে- মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব ইনশাল্লাহ।তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, এই নির্বাচন কেবল একটি এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স অর্জনের নির্বাচন নয়।তাঁর মতে, এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাদ-আশা-আকাঙ্ক্ষা, স্বার্থ ও সম্ভাবনা। সর্বোপরি এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে, বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নির্বাচন অনুষ্ঠানের পথে বাংলাদেশের স্বার্থবিরোধী একটি চক্র বারবার বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ষড়যন্ত্র এখনো থেমে নেই।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।