ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:২১ পিএম
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজেই সম্প্রতি এক বক্তব্যের মাধ্যমে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁর এই ঐতিহাসিক যাত্রায় সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী-কন্যাসহ আরও ৫ জন।একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের জন্য বিমান বাংলাদেশ।
এয়ারলাইন্সের বিজি ২০২ (পূর্ববর্তী তথ্যে বিজি ২০২০ উল্লেখ থাকলেও সর্বশেষ তথ্যে এটি বিজি ২০২) ফ্লাইটে টিকিট বুকিং করা হয়েছে।যাত্রার সময়: ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে।
অবতরণ: ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।ঢাকা নামার আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রা বিরতি করবে।তারেক রহমানের পাশাপাশি তাঁর সফরসঙ্গীদের জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট বুকিং দেওয়া হয়েছে। সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন: ১. ডা. জুবায়দা রহমান (স্ত্রী) ২. ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান (কন্যা) ৩. আবু আবদুল্লাহ সালেহ (মিডিয়া টিম প্রধান) ৪. আব্দুর রহমান সানি (পারসোনাল অ্যাসিস্ট্যান্ট) ৫. তাবাসসুম ফারহানা।
ইমরান ট্রাভেলস নামে একটি এজেন্সি থেকে করা এই ৬টি টিকিটের মোট মূল্য ধরা হয়েছে ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।তারেক রহমানের বর্তমান পাসপোর্টের মেয়াদ না থাকায় তিনি সরকারিভাবে ইস্যুকৃত ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরবেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে তারেক রহমান বাদে বাকিরা ব্রিটিশ পাসপোর্টধারী বলে টিকিটের নথি থেকে জানা গেছে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন পাসপোর্ট নবায়ন না করা এই নেতা এখন আইনি বাধামুক্ত হয়েই স্বদেশে পা রাখছেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে বরণ করতে স্মরণকালের বৃহত্তম জমায়েতের প্রস্তুতি নিচ্ছে দলটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন