মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২৫, ২০২৫, ০২:৪৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনটিতে দলটির মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।
এ সময় জামায়াতে ইসলামীর বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ মতিউর রহমান বলেন,
“আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি। বীরগঞ্জ ও কাহারোলবাসীর দীর্ঘদিনের উন্নয়ন ও অধিকারের প্রত্যাশা পূরণই আমাদের মূল লক্ষ্য।” তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বীরগঞ্জ ও কাহারোল নিয়ে গঠিত দিনাজপুর-১ আসনে বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জামায়াতে ইসলামীর এই প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী লড়াইকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। জেলায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের প্রস্তুতি সম্পন্ন করছেন।