ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:২০ পিএম
বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়ারের ঐতিহাসিক ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তির আদলে দেশবাসীকে নতুন আশার বাণী শোনালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন— “আই হ্যাভ অ্যা প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)।”
দেশ গড়ার নতুন পরিকল্পনা: দীর্ঘ ১৭ বছর পর স্বদেশের মাটিতে দেওয়া প্রথম ভাষণে তারেক রহমান বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে তার কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।”
জনসমুদ্রের মাঝে ভাষণ: এর আগে বেলা ৩টা ৫০ মিনিটে বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙে সাজানো একটি বিশেষ বাসে চড়ে সংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি তার ভাষণ শুরু করেন। ভাষণের শুরুতেই আবেগজড়িত কণ্ঠে বলেন— প্রিয় বাংলাদেশ!” এ সময় উপস্থিত লাখ লাখ নেতাকর্মী মুহুর্মুহু স্লোগানে তাকে স্বাগত জানান।গণতন্ত্র ও সার্বভৌমত্বের লড়াই: বক্তব্যে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের কথা স্মরণ করে তারেক রহমান বলেন:৭১-এ দেশের মানুষ যেভাবে স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালেও সর্বস্তরের মানুষ একইভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছে। আজ বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার এবং হারানো গণতন্ত্র ফিরে পেতে চায়।”
শীর্ষ নেতাদের উপস্থিতি: মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার পাশে দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন, যেখানে তিনি দীর্ঘ ১৭ বছর পর তার অসুস্থ মা খালেদা জিয়ার সাথে দেখা করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন